১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হিরো আলমকে ‘হত্যার চেষ্টা’: জামিন মেলেনি ম্যাক্স অভির

এ মামলায় বুধবারও অভির জামিন আবেদন নাকচ করে দেয় আদালত।

হিরো আলমকে ‘হত্যার চেষ্টা’: জামিন মেলেনি ম্যাক্স অভির
হিরো আলম

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2025, 05:23 PM

Updated : 26 Aug 2026, 02:27 PM

কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে হত্যাচেষ্টার মামলায় কামরুল ইসলাম রিয়াজ ওরফে ম্যাক্স অভির জামিন আবেদন নাকচ করে দিয়েছে আদালত।

রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমান এ আদেশ দেন।

প্রসিকিউশন পুলিশের এসআই জাকির হোসেন এসব তথ্য জানান।

এদিন অভির পক্ষে শুনানি করেন মেহেদী হাসান মজুমদার।

হত্যাচেষ্টার অভিযোগে গত ৫ অক্টোবর বাড্ডা থানায় এ মামলা করেন হিরো আলম। এ মামলায় মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে ঢাকার খিলক্ষেতের ডুমনী বাজার থেকে ম্যাক্স অভিকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠায় আদালত। 

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় বাড্ডার আফতাবনগরে সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় ছয়জন তিনটি বাইকে এসে তার পথ আটকান। তারা হিরো আলমকে পাশের কাশবনে নিয়ে মারধর করেন।