Published : 05 Oct 2025, 05:33 PM
চাঁদপুরে মাদ্রাসা থেকে `পালাতে গিয়ে' ৫ তলায় আটকে পড়া এক শিশুকে উদ্ধার করার তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস।
রোববার সকাল ১১টার দিকে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে বলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আট বছরের শিশুটি হাজীগঞ্জের আলীগঞ্জ আল ইহসান মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। শিশুটি রান্নাঘরের ভেন্টিলেটর দিয়ে পালাতে গিয়ে ভবনের ৫ তলায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ‘ক্যারিয়ারে’ আটকা পড়ে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, "খবর পেয়ে হয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে নিরাপদে উদ্ধার করে অভিভাবকের কাছে বুঝিয়ে দেয়।"