১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

এসবির সাবেক ‘রিপোর্টার’ রাজুর গাড়ি জব্দের আদেশ

দুদক বলছে, রাজু আহমেদ তার সম্পদ বিবরণীতে গাড়ির ভুল নাম্বার দিয়েছিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2025, 05:47 PM

Updated : 10 Sep 2026, 12:41 PM

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক ‘সরকারি (গভ.) রিপোর্টার’ মো. শামসুল হক রাজুর গাড়ি জব্দের আদেশ দিয়েছে আদালত। 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। 

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, কমিশনের উপসহকারী পরিচালক আহাম্মেদ আশরাফ চৌধুরী গাড়ি জব্দের আবেদনটি করেছিলেন। 

আবেদনে বলা হয়, দুদকের কাছে রাজু আহমেদ দুই কোটি তিন লাখ ৫০ হাজার টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেন। তিনি নিজের পাশাপাশি স্ত্রী ও সন্তানদের নামে তিন কোটি ৪২ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জন করে তা দখলে রাখেন। এ ঘটনায় মামলা হয়। 

দুদক বলছে, রাজু আহমেদ তার দাখিল করা সম্পদ বিবরণীতে গাড়ি নম্বর দিয়েছিলেন ‘ঢাকা মেট্রো-ঘ-৩৫৩৭০৭’। তবে তদন্তে দেখা যায়, গাড়ির নাম্বারটি হচ্ছে ‘ঢাকা মেট্রো-গ-৩৫৩৭০৭’।