১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সব থানা দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

রমনা মডেল থানা পরিদর্শনে গিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ নির্দেশ দেন সালাহউদ্দিন আহমদ।

সব থানা দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
ছবি: ভিডিও থেকে

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2026, 05:46 PM

Updated : 26 Aug 2026, 03:32 PM

ঢাকাসহ দেশের সব থানা দালালমুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার দুপুরে রমনা মডেল থানা পরিদর্শনের সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তিনি এ নির্দেশ দেন।

পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়। 

মন্ত্রী থানার বিভিন্ন কক্ষ ও হাজতখানাসহ থানার সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং সেবা নিতে আসা ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।

এছাড়া তিনি থানার ওসি ও অন্যান্য পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে পুরো পরিস্থিতি বোঝার চেষ্টা করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রী সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ জনগণকে সেবাদিতে উপস্থিত পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন। 

পুলিশ সদস্যদের মধ্যে কারো বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী।