১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুয়ালা লামপুরে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার চার মাস পর তারেক রহমান প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় এলেন।

কুয়ালা লামপুরে প্রধানমন্ত্রী
মালয়েশিয়ার উদ্দেশে রওনা হওয়ার সময় ঢাকার শাহজালাল বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিডিনিউজ২৪

সুমন মাহমুদ, কুয়ালা লামপুর থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2026, 08:36 PM

Updated : 11 Sep 2026, 03:27 PM

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালা লামপুরে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

স্থানীয় সময় রোববার রাত পৌনে ৯টায় কুয়ালা লামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় সরকারপ্রধানকে বহনকারী বিমান বাংলাদেশের বিশেষ ফ্লাইট। 

বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল বুঙ্গা রায়া কমপ্লেক্সে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিনী জুবাইদা রহমানকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান ও তার সহধর্মিণী হানানি হারুন।

মালয়েশিয়ায় বাংলাদেশের হাই কমিশনার মনজুরুল করিম খান চৌধুরীও এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর আড়াইটার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে কুয়ালা লামপুরের উদ্দেশে রওনা হন।

প্রধানমন্ত্রী হিসেবে গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের চার মাস পর তারেক রহমান প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া এলেন। 

দুই দিনের সফর শেষে সরকারপ্রধান চীনের উদ্দেশে রওনা হবেন।