আইজিপির সঙ্গে জাতিসংঘ মানবাধিকার পরিষদের বিশেষ দূতের সাক্ষাৎ
পুলিশ সদর দপ্তরে এই সাক্ষাতে তাদের মধ্যে পুলিশের ফরেনসিক ল্যাব, ময়নাতদন্তসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
জাতিসংঘের মানবাধিকার পরিষদের স্পেশাল র্যাপোর্টিয়ার অন এক্সট্রা জুডিশিয়াল, সামারি অর অ্যারবিট্রারি এক্সিকিউশন মরিস টিডবল-বিনজ বাংলাদেশের পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে এই সাক্ষাতে তাদের মধ্যে পুলিশের ফরেনসিক ল্যাব, ময়নাতদন্তসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আইজিপি সাক্ষাতে বলেন, বাংলাদেশ পুলিশ মানবাধিকারের ওপর সর্বাধিক গুরুত্ব দিয়ে আইন প্রয়োগে সচেষ্ট আছে।
অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপস) খোন্দকার রফিকুল ইসলাম, সিআইডির অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ, ডিআইজি (কনফিডেন্সিয়াল) মো. কামরুল আহসান এবং অতিরিক্ত ডিআইজি (স্পেশাল ক্রাইম ম্যানেজমেন্ট অ্যান্ড এনআরবি অ্যাফেয়ার্স) মো. আশিক সাঈদ এ সময় উপস্থিত ছিলেন।
