সাংবাদিক বাবুর মৃত্যুতে সিইউজের শোক
চট্টগ্রামের একটি হাসপাতালে মারা যান তিনি।
সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে শোক প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।
শুক্রবার সংগঠনটির শোকবার্তায় বলা হয়, “কর্মজীবনের দীর্ঘসময় ক্যামেরা কাঁধে নিয়ে সংবাদ সংগ্রহে মাঠে ময়দানে ছুটেছেন। সাংবাদিকতায় তার কর্মতৎপরতা স্মরণীয় হয়ে থাকবে।”
শামসুল আলম বাবু নিউজ টোয়েন্টিফোরের সিনিয়র ভিডিও জার্নালিস্ট ও চ্যানেল আই এর চট্টগ্রাম অফিসে দীর্ঘদিন কাজ করেন। একসময় চট্টগ্রামের টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের দায়িত্বও সামলেছেন।
বৃহস্পতিবার রাতে নগরীর একটি হাসপাতালে মারা যান তিনি; বয়স হয়েছিল ৬০।
শুক্রবার জুমার নামাজের পর নগরীর ব্যাটারি গলি বায়তুল আজিজ জামে মসজিদ মাঠে তার জানাজা হয়। দাফন করা হয় পারিবারিক কবরস্থানে।
তার মৃত্যুতে চট্টগ্রাম সিটি মেয়র শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ানসহ অনেকে শোক প্রকাশ করেছেন।
