১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সনি র‍্যাংগসের এমডি, ডিএমডিসহ তিনজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2026, 04:21 PM

Updated : 26 Aug 2026, 02:57 PM

অবৈধ সম্পদ অর্জনেরর অভিযোগ থাকায় সনি র‍্যাংগস ইলেক্ট্রনিক্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি)

একরাম হোসেন, ডিএমডি বিনাস হোসেন ও সাচিমি ওগাওয়ারা হোসেনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

দুদকের আবেদনের প্রেক্ষিতে সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন।

দুদকের পক্ষে সংস্থার উপসহকারি পরিচালক আল-আমিন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, “এমডি একরাম হোসেন,  ডিএমডি বিনাস হোসেন ও অন্যান্যদের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের মাধ্যমে আনুমানিক ১৫ থেকে ২০ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে।

“গোপন অনুসন্ধান ও প্রাপ্ত অভিযোগ থেকে জানা যায়, তারা নিজে এবং পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে প্রচুর স্থাবর/অস্থাবর সম্পদ রয়েছে। তারা এই অবৈধ উপায়ে অর্জিত সম্পদ অন্যত্র হস্তান্তর/স্থানান্তরের পাঁয়তারা করছেন। তা বন্ধ করতে তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন।”