০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সাবেক ডিআইজি শেখ নাজমুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অনুসন্ধানে উঠে এসেছে শেখ নাজমুলের দেশ ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2026, 01:04 PM

Updated : 26 Aug 2026, 03:01 PM

অবৈধ সম্পদ অর্জনের তদন্ত চলমান থাকায় পুলিশের সাবেক ডিআইজি শেখ নাজমুল আলমের (অবসরপ্রাপ্ত) দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

দুদকের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন।

দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক মনির মিয়া তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, শেখ নাজমুল আলমের বিরুদ্ধে দুর্নীতিসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ অনুসন্ধান দুদকে চলমান রয়েছে।  

অনুসন্ধানে জানা গেছে, তিনি দেশ ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছেন। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রয়োজন বলে আবদনে জানিয়েছে দুদক।