১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে শিশু ধর্ষণ ও হত্যা: হাই কোর্টে আসামির মৃত্যুদণ্ড বহাল

মামলাটি হয় ২০১৪ সালের অক্টোবরে; রায় আসে ২০১৯ সালের অগাস্টে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2026, 10:16 PM

Updated : 11 Sep 2026, 03:44 PM

সিরাজগঞ্জে শিশু ধর্ষণ ও হত্যার এক যুগ আগের এক মামলায় আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।

সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও কেএম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রায় দেয়।

বর্তমানে কনডেম সেলে থাকা আসামির পক্ষে হাই কোর্টে শুনানি করেন আইনজীবী হাফিজুর রহমান খান।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক, সহকারী অ্যাটর্নি জেনারেল আল আমীন সিদ্দিকী এবং মুস্তাফিজুর রহমান মুকুল।

মামলার এজাহারে বলা হয়, ৮ বছর বয়সি শিশুটি সিরাজগঞ্জের শিবনাথপুরের একটি বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ত। ২০১৪ সালের ১১ অক্টোবর আসামি নূর ইসলাম টিভি দেখার কথা বলে শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যা করে। 

এ মামলায় ২০১৯ সালের ২৭ অগাস্ট রায় দেন সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) ফজলে খোদা মো. নাজির রায়।