১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সরকারি নিয়োগ-পদন্নোতি পরীক্ষার ক্ষেত্রে সম্মানী পুনঃর্নির্ধারণ

প্রশ্নপত্র প্রণয়নের জন্য সম্মানী (জনপ্রতি) ছয় হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2025, 08:49 PM

Updated : 26 Aug 2026, 02:31 PM

মন্ত্রণালয় বা বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরে নিয়োগ বা পদোন্নতি সংশ্লিষ্ট কাজের সম্মানী ও পারিতোষিকের হার পুনর্নির্ধারণ করা হয়েছে।

সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-২ শাখা থেকে এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়। অবিলম্বে এই পরিপত্র কার্যকর হবে।

প্রশ্নপত্র প্রণয়নের জন্য সম্মানী (জনপ্রতি) ছয় হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। 

বিভাগীয় নির্বাচন/পদোন্নতি কমিটির সদস্যদের সম্মানী (প্রতি সভার জন্য জনপ্রতি) ৬ হাজার টাকা এবং মৌখিক/ব্যাবহারিক পরীক্ষা বোর্ডের সদস্য বিশেষজ্ঞদের সম্মানী (প্রতিদিনের জন্য জনপ্রতি) ৬ হাজার টাকা করা হয়েছে।

উত্তরপত্র পরীক্ষণের ক্ষেত্রে পূর্ণ উত্তরপত্র (প্রতিটি) ১৩০ টাকা, পূর্ণ অবজেকটিভ টাইপ উত্তরপত্র (প্রতিটি) ৩৫ টাকা, লিখিত/ব্যাবহারিক/মৌখিক পরীক্ষা গ্রহণ/প্রশ্নপত্র প্রণয়ন/উত্তরপত্র মূল্যায়নের আপ্যায়ন ব্যয় (জনপ্রতি) দুপুর/রাতের খাবার (প্রয়োজনীয় ক্ষেত্রে) ৫০০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। তবে নাশতা অপরিবর্তিত রাখা হয়েছে।

লিখিত,ব্যাবহারিক, মৌখিক পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে প্রশ্নপত্র প্রণয়ন, উত্তরপত্র মূল্যায়ন জন্য সংশ্লিষ্ট ব্যক্তির রাত অথবা দুপুরের খাবার বাবদ ৫০০ টাকা দেওয়া হবে। এসব পরীক্ষায় সংযুক্ত কর্মচারীদের প্রতি দিনের জন্য (জনপ্রতি) ৯ম গ্রেড ও তদূর্ধ্ব ১ হাজার ২০০ টাকা, ১০ম থেকে ১৬তম গ্রেড করা হয়েছে এক হাজার টাকা সম্মানী দেওয়া হবে। এ ছাড়া ১৭তম গ্রেড থেকে ২০ম গ্রেডের জন্য ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

খাতা মূল্যায়নে ৫০ টাকা, ভেন্যুর প্রতিষ্ঠান প্রধান অথবা প্রতিষ্ঠানপ্রধান মনোনীত সমন্বয়কারী (একজন) ৩ হাজার ৫০০ টাকা সম্মানী পাবেন।

লিখিত পরীক্ষার কেন্দ্র পরিদর্শকের সম্মানি প্রতিদিন জনপ্রতি ১৮০০ টাকা। বিবিধ আট হাজার টাকা।