২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

বিটিভিতে ‘শিল্প চেতনায় মুজিব’ প্রদর্শনী শুরু ১৬ অগাস্ট

এ উপলক্ষে বিটিভি প্রাঙ্গণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থী চিত্রাঙ্কনে অংশ নেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2023, 12:01 AM

Updated : 12 Aug 2023, 01:00 AM

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ‘শিল্প চেতনায় মুজিব’ শিরোনামে চিত্রাঙ্কন প্রদর্শনী আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ টেলিভিশন-বিটিভি। 

এ উপলক্ষে শুক্রবার বিটিভি প্রাঙ্গণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৫০ জন তরুণ শিক্ষার্থী চিত্রাঙ্কনে অংশ নেন।  

বিটিভি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার চিত্রাঙ্কন আয়োজনের উদ্বোধন করেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান।  

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পী আব্দুল মান্নান, শিল্পী রোকেয়া সুলতানা, বিটিভির মহাপরিচালক ড. জাহাঙ্গীর আলম, উপ মহাপরিচালক (অনুষ্ঠান) ড. সৈয়দা তাসমিনা আহমেদ, উপ মহাপরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ জহিরুল ইসলাম। 

শিক্ষার্থীদের অঙ্কিত চিত্রকর্ম নিয়ে বিটিভির অডিটোরিয়াম লাউঞ্জে প্রদর্শনী শুরু হবে আগামী ১৬ অগাস্ট, চলবে ২২ অগাস্ট পর্যন্ত।