২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সাবেক আইজিপি মোদাব্বির হোসেন মারা গেছেন

১৭তম এ আইজি একসময় নির্বাচন কমিশনারের দায়িত্বেও ছিলেন।

সাবেক আইজিপি মোদাব্বির হোসেন মারা গেছেন
পুলিশের সাবেক মহাপরিদর্শক মো. মোদাব্বির হোসেন চৌধুরী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2025, 11:51 PM

Updated : 26 Aug 2026, 12:38 PM

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) মো. মোদাব্বির হোসেন চৌধুরী মারা গেছেন।

বৃহস্পতিবার ভোর ৫টায় রাজধানীতে নিজ বাসায় তিনি মারা যান বলে পুলিশ সদর দপ্তর রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে জন্মগ্রহণ করা মোদাব্বির হোসেন রাজশাহী রেঞ্জের ডিআইজি এবং সিলেটের পুলিশ কমিশনার ছিলেন। 

তিনি ২০০২ সালে ১৭তম আইজিপির দায়িত্ব পালন করেন। পরে ২০০৫ সালে সচিব হিসেবে অবসরে যান বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

নির্বাচন কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন মোদাব্বির হোসেন চৌধুরী।

মৃত্যুকালে তিনি পরিবারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

মরহুমের জানাজা বৃহস্পতিবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। 

জানাজায় আইজি বাহারুল আলমসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সদস্য অংশগ্রহণ করেন।

আইজি পরে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। 

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির নেতারাও ফুল দিয়ে মরহুমকে সম্মান দেখান। 

সাবেক এ আইজিপিকে দেওয়া হয় অফিসিয়াল ফিউনারেল।