০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিডিআর বিদ্রোহ মামলা: ১৭ বিশেষ পিপির নিয়োগ বাতিল

পিলখানায় বিডিআর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনায় লালবাগ থানায় এ মামলা দায়ের করা হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2024, 03:00 PM

Updated : 26 Aug 2026, 10:26 AM

বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলা পরিচালনায় যুক্ত ১৭ জন বিশেষ পাবলিক প্রসিকিউটরের (পিপি) নিয়োগ বাতিল করেছে সরকার। 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মুহাম্মদ তাজুল ইসলাম সোমবার সাংবাদিকদের এ কথা জানান।

এ নিয়োগ বাতিল করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ গত ৫ সেপ্টেম্বর একটি আদেশ দিয়েছে।  

ওই আদেশে বলা হয়, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ থানায় ২০০৯ সালের ২৮ ফেব্রুয়ারি করা বিডিআর বিদ্রোহ বিস্ফোরক দ্রব্য মামলায় ১৭ জন বিশেষ প্রসিকিউটরের নিয়োগ বাতিল হল।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদরদপ্তর পিলখানায় জওয়ানদের হাতে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। ওই ঘটনায় লালবাগ থানায় এ বিস্ফোরক মামলা দায়ের করা হয়।