১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সরকার ও বিরোধীদলের নিয়মিত সংলাপের পরামর্শ নেদারল্যান্ডস রাষ্ট্রদূতের

বিরোধীদলীয় নেতার সঙ্গে সাক্ষাতে রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, মানবাধিকার পরিস্থিতি, দুই দেশের পারস্পরিক সম্পর্ক, বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।

সরকার ও বিরোধীদলের নিয়মিত সংলাপের পরামর্শ নেদারল্যান্ডস রাষ্ট্রদূতের
বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে মঙ্গলবার সৌজন্য সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইউরিস ভ্যান বোমেল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2026, 09:35 PM

Updated : 16 Sep 2026, 05:11 PM

বাংলাদেশের উন্নয়ন ও বিনিয়োগ নিশ্চিতে রাজনৈতিক স্থিতিশীলতার উপর জোর দিলেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইউরিস ভ্যান বোমেল।

বিরোধীদলীয় নেতা, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসে ‘সরকার ও বিরোধীদলের মধ্যে নিয়মিত সংলাপ ও আলোচনার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

মঙ্গলবার সকালে মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ সাক্ষাৎ হয়েছে বলে জামায়াতে ইসলামী সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাতে দেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পারস্পরিক সম্পর্ক, বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।

এসময় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ুজনিত চ্যালেঞ্জ মোকাবেলা এবং রোহিঙ্গা শরণার্থীদের সহযোগিতায় নেদারল্যান্ডস সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন বিরোধীদলীয় নেতা।

বৈঠক শেষে রাষ্ট্রদূতকে জুলাই আন্দোলনের বিভিন্ন গ্রাফিতি ঘুরে ঘুরে দেখান জামায়াতের আমির।

রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল অ্যাফেয়ার্স) জাওয়াদ আজাউই এবং সিনিয়র পলিটিক্যাল এডভাইজার লুবাইন চৌধুরী মাসুম।

জামায়াতের মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুরও বৈঠকে ছিলেন।