১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কূটনীতিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

এর আগে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়েন সরকারপ্রধান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2026, 03:22 PM

Updated : 26 Aug 2026, 03:12 PM

কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার সকাল ১০টা ২০ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় আসেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত-হাই কমিশনার।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসেন্টসেন, যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক, সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া, ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দারসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা একে একে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় সরকারপ্রধানের পাশে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

এর আগে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহের প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন।