১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গুলশানের ফাঁকা প্লটে পড়েছিল ক্ষতবিক্ষত ২ লাশ

হত্যার কারণ এখনো জানতে পারেনি পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2024, 01:29 PM

Updated : 10 Sep 2026, 12:18 PM

রাজধানীর গুলশানের একটি ফাঁকা প্লট থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ১০৮ নম্বর সড়কের ২১ নম্বর প্লট থেকে দুই মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- ওই প্লটের কেয়ারটেকার রফিকুল ইসলাম (৬০) ও তার সহকারী সাব্বির হোসেন (১৫)। রফিকের বাড়ি বরিশাল সদর উপজেলার দবদবিয়া গ্রামে। আর সাব্বিরের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রায়গঞ্জ বাজারের বেপারী পাড়ায়।

গুলশান থানার ওসি তৌহিদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে দুইজনকে মৃত অবস্থায় পায়।

“তাদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।”

ওই খালি প্লটের মালিক মোফাজ্জল হোসেন কায়কোবাদ নামের এক ব্যক্তি বলে ওসি জানান।

পুলিশের ধারণা, ধারালো অস্ত্র দিয়ে গলায় কুপিয়ে ক্ষত-বিক্ষত করে দুজনকে হত্যা করা হয়েছে।

ওসি তৌহিদ বলেন, "মরদেহ থেকে দুর্গন্ধ বেরিয়েছে। ধারণা করা হচ্ছে, দুইজনকে গত বৃহস্পতিবার যেকোনো সময় ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে।"

সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।