১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে ৩ আসামি

আসামিদের পক্ষে জামিনের আবেদন ছিল না।

হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে ৩ আসামি
আদালতে তিন আসামি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Sep 2026, 08:02 PM

Updated : 17 Sep 2026, 02:55 AM

সংসদ ভবন এলাকায় ছিনতাইকারীর হ্যাঁচক টানে শিক্ষিকার মৃত্যুর ঘট্নায় গ্রেপ্তার তিন আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।

তদন্ত কর্মকর্তা আবেদনের প্রেক্ষিতে শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম এ তথ্য দিয়েছেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন-পনি ওরফে প্যারা পনি ওরফে পনি গাজী, সেড্রিক জুলিয়ান ও রাকিব হোসেন।

পাঁচ দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই শাহিন আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেছিলেন।

আসামিদের পক্ষে জামিনের আবেদন ছিল না। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।

গত ২৯ অগাস্ট ভোরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে মানিক মিয়া এভিনিউতে ছিনতাইকারীদের কবলে পড়ে নিহত হন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক রনজিলা পারভিন।

চিকিৎসার জন্য স্বামী আব্দুল মতিনের সঙ্গে ঢাকা এসেছিলেন তিনি। ভোরে গাবতলী বাস টার্মিনালে নেমে রিকশায় করে হাসপাতালে যাওয়ার পথে সংসদ ভবন এলাকায় বাইকে আসা দুই ছিনতাইকারী রনজিলার হাতে থাকা ব্যাগ টান দেয়।

তাতে রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শিক্ষিকার স্বামী আবদুল মতিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় রোববার মামলা দায়ের করেন। সেই দিনই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-২। 

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে এই বাইক নিয়ে প্রশ্ন ওঠেছে।

গেল সোমবার তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানো হল।

আরও পড়ুন:   

হ্যাঁচকা টানে শিক্ষকের মৃত্যু: র‍্যাব কি গ্রেপ্তারদের নিয়ে 'আষাঢ়ে

ছিনতাইকালে শিক্ষক নিহত: গ্রেপ্তার ২, র‍্যাবের উদ্ধার বাইকের রং, মডেল নিয়ে প্রশ্ন

কেঁদে কেঁদে প্রিয় রনজিলা ম্যাডামকে শেষ বিদায় দিল ছোট ছোট শিশুরা

ছিনতাকারীর হ্যাঁচকা টানে সড়কে পড়ে শিক্ষকের মৃত্যু: গ্রেপ্তার ২

ছিনতাইয়ের শিকার শিক্ষিকা ভোরে ঢাকায় এসেছিলেন চিকিৎসা করাতে, ফিরলেন লাশ হয়ে

ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে প্রাণ গেল শিক্ষকের