১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পল্লবীতে যুবদল নেতাকে গুলি করে হত্যা

একটি হার্ডওয়্যারের দোকানে মুখোশ ও হেলমেট পড়া তিন ব্যক্তি ঢুকে খুব কাছ  থেকে তাকে গুলি করে চলে যায়।

পল্লবীতে যুবদল নেতাকে গুলি করে হত্যা
গোলাম কিবরিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2025, 01:42 AM

Updated : 26 Aug 2026, 05:08 PM

রাজধানীর পল্লবীতে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে পল্লবীর পুরানো থানার কাছে সি ব্লকে একটি হার্ডওয়্যারের দোকানে মুখোশ ও হেলমেট পড়া তিন ব্যক্তি ঢুকে খুব কাছ থেকে তাকে গুলি করে চলে যায়।

পল্লবী থানার ওসি শফিউল আলম বলেন, “যুবদল নেতা কিবরিয়াকে গুলি করে হত্যা করা হয়েছে। আমাদের টিম সেখানে গেছে।”

গোলাম কিবরিয়া যুবদলের পল্লবী থানার সদস্য সচিব বলে স্থানীয়রা জানান।

গোলাম কিবরিয়া।

গোলাম কিবরিয়া।

রাত ৮টার দিকে গুলিবিদ্ধ কিবরিয়াকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত আনা হয়েছে বলে থানা পুলিশ জানায়।

কী কারণে কারা তাকে কাছ থেকে গুলি করে হত্যা করেছে তা খতিয়ে দেখার কথা বলেন ওসি।

ঘটনার পরপরই ফেইসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে একটি হার্ডওয়্যারের দোকানের একটি দরজা দিয়ে তড়িঘড়ি করে ঢুকতে দেখা যায়। এরপরই পাশের আরেকটি দরজা দিয়ে তিনজন মুখোশ ও হেলমেট পড়া ব্যক্তি দ্রুত ঢুকে পড়েন। তাদের মধ্যে একজন কিবরিয়াকে খুব কাছ থেকে গুলি করেন। তিনি নিচে মেঝেতে পড়ে গেলে আরেক ব্যক্তি তাকে গুলি করেন। এরপর অস্ত্রধারীরা দ্রুত ওই দোকান থেকে বেড়িয়ে যান।