Published : 23 Apr 2026, 12:34 PM
ফরিদপুর ও শেরপুরে নতুন জেলা প্রশাসক দিয়েছে সরকার।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এতে বলা হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (উপসচিব) মাজহারুল ইসলামকে ফরিদপুর এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা ইয়াসমিনকে শেরপুরের জেলা প্রশাসকের দায়িত্ব দিয়েছে সরকার।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয় প্রজ্ঞাপনে।
এর আগে একই দিন আরেক প্রজ্ঞাপনে ঢাকার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে দায়িত্ব দেওয়া হয়।
বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সরকারি প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সরকারি দপ্তরে শীর্ষ পদে পদায়ন, রদবদল শুরু করেছে। গেল মার্চেও দুই দফায় ১৬ জেলার ডিসি পদে রদবদল আনা হয়।