জাহিদ মুস্তাফা
চিত্রকর, শিল্প সমালোচক, গ্রন্থ সম্পাদক, কবি, সাংস্কৃতিক সংগঠক ও শিশু সংগঠক। জন্মঃ ১ জানুয়ারি ১৯৬২ খ্রিস্টাব্দ।জন্মস্থান: টাঙ্গাইল। শিক্ষাঃ অঙ্কন ও চিত্রায়ণ বিভাগ থেকে স্নাতকোত্তর ১৯৮৭।
চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। কর্মজীবনঃ অবসরপ্রাপ্ত পরিচালক (শিল্পনির্দেশনা) বাংলাদেশ টেলিভিশন, তথ্য মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। অবসর: ৩১ ডিসেম্বর ২০২০।
প্রকাশিত বইঃ
১. তুমি রাত্রি আমি কাপালিক কবিতা গ্রন্থ,১৯৯০।
২. কষ্টপাথর কন্যা- কবিতা গ্রন্থ ১৯৯৭।
৩. ছড়াছড়ি গড়াগড়ি- ছড়ার বই ১৯৯৯।
৪. ছবির মাঠে ছড়ার হাটে- ছড়ার বই ২০০১।
৫. করতলে মেঘ- কবিতা গ্রন্থ ২০১৩।
৬. পদ্যবাড়ি- কবিতা গ্রন্থ ২০১৮।
৭. একমুঠো জল একটু অনল- কবিতা গ্রন্থ ২০২৩- টাঙ্গন।
৮. আমাদের শিল্পাচার্য - জয়নুল জীবনী ২০২৪,পাঞ্জেরী।
পাঁচজন সহপাঠী কবিবন্ধুর যৌথ কবিতা গ্রন্থ
১. পাঁচের পাচালি- ২০১৮
২ পাঁচের পাচালি-২, ২০২০
সম্পাদিত গ্রন্থশিল্পী বীরেন সোম লিখিত 'আমার শিল্প অভিযাত্রা ও বাংলাদেশের চিত্রকলা' প্রকাশকাল: জানুয়ারি,২০২৪
সাহিত্য ও শিল্পবিষয়ক নিয়মিত লেখক- মাসিক কালি ও কলম, প্রথম আলো সাময়িকী, কালের কণ্ঠ, সংবাদ সাময়িকী ও অন্যান্য পত্র পত্রিকা সাময়িকী।
সম্মাননা-
শিল্পবিষয়ক ত্রৈমাসিক পত্রিকা শিল্পপ্রভা সম্মাননা ২০১৭। কবিতার জন্য টাঙ্গাইল সাহিত্য পরিষদ সম্মাননা ২০২১। চারুশিল্পে অবদানের জন্য টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০১৯।
জীবন সদস্যঃ বাংলা একাডেমি
ঢাকা বিশ্ববিদ্যালয় আলামনাই অ্যাসোসিয়েশন
ঢাকা বিশ্ববিদ্যালয় ড্রয়িং এন্ড পেইন্টিং ডিপার্টমেন্ট আলামনাই অ্যাসোসিয়েশন
অফিসার্স ক্লাব ঢাকা
কার্যকরি সদস্য- জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ।
প্রাক্তন সহ সাধারণ সম্পাদক, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
বর্তমানে মুক্ত শিল্পচর্চা, লেখালেখি, বইয়ের প্রচ্ছদ, সম্পাদনা, সেটডিজাইন, শিল্পসাহিত্য অনুষ্ঠান সঞ্চালনা সংক্রান্ত কর্মকাণ্ডে যুক্ত আছেন।