২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩
জন্ম : ডিসেম্বর ১৯৭০। কবি-প্রাবন্ধিক। পড়াশোনা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। গবেষণা : ঢাকা বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা।
সেইখানেই একরাম আলির কবিতা, যেখানে ব্যর্থতার বোধ তাঁর সম্পূর্ণ অস্তিত্বের ভিতর দিয়ে মহাসামুদ্রিক প্রবাহে খণ্ড-খণ্ড ভাবে মুছে যায়, আবার কখনো জেগে ওঠে নিভৃতে। আমাদের বুঝে নিতে দেরি হয় না যে একরাম আলির কবিতা সেই জাগ্রত, নিভৃতসন্ধানী উপলব্ধির সাগ্রহদৃষ্টিরই কবিতা।
কালীকৃষ্ণ গুহ-র কবিতা নিয়ে আলোচনা করতে গেলে এ-কথাটা বলতেই হয় যে, তাঁর কবিতা আমাদের প্রতিদিনের বেঁচে থাকার কবিতা, জীবনযাপনের আনন্দ-বেদনা-ব্যর্থতা-হতাশা-ইচ্ছে পূরণের কবিতা। কবিতার বক্তব্যে কোনো জড়তা নেই, অস্পষ্টতা নেই, জোর-জবরদস্তির ব্যাপার নেই।
অনুবাদের ভাষা সম্পর্কে বলতে গিয়ে সবচেয়ে জরুরি কথাটা বলতে একেবারেই ভোলেননি- সেটি হচ্ছে অনুবাদের ভাষা। সন্দীপনের মতো, অনুবাদের ভাষা হতে হবে এমন, ‘যাতে তা বোধগম্য হয়, যাতে সহজেই পড়ে ওঠা যায় তা। আলঙ্কারিক কোন ভাষায় বা অ্যাকাডেমিক ভাষায় তা অনুবাদ করে লাভ কী! তাতে তো আপনার উদ্দেশ্যটাই মাঠে মারা যাবে।’