১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

সাথী নন্দী

সাথী নন্দী

সাথী নন্দীর জন্ম ৬ সেপ্টেম্বর ভারতের কোচবিহার জেলায়। ভালোবাসেন বিচিত্র বিষয়ের গ্রন্থ পাঠ করতে। পছন্দ করেন সাহিত্যিকদের সাহিত্যজীবনের কথা জানতে। ভারতীয় মিথ-পুরাণের প্রতি দুর্বলতা ছোটবেলা থেকেই। তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর এবং এই বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা বিদ্যাসাগর কলেজ অফ এডুকেশন থেকে বি.এড. ডিগ্রি অর্জন করেন। এরপর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এম. ফিল.-এর গবেষণার কাজে নিযুক্ত হন। যার বিষয় ছিল --- 'জহর সেনমজুমদারের কবিতা : গ্রামজীবন ও নগরজীবনের দ্বন্দ্ব'। কিন্তু যেহেতু কথাসাহিত্যের প্রতি তার অমোঘ টান, সেই টানেই তিনি কিন্নর রায়ের লেখা নিয়ে একটি গ্রন্থ প্রকাশ করেন 'কিন্নর রায়ের সাহিত্য জীবন ও সাহিত্য ভুবন' নামে (প্রকাশক - বঙ্গীয় সাহিত্য সংসদ, কলকাতা, ২০২০)। পরবর্তীতে পিএইচ. ডি.-র গবেষণার কাজের ক্ষেত্রে কিন্নর রায়ের কথাসাহিত্যকেই বিষয় হিসেবে বেছে নেন এবং ২০২৪ সালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট উপাধিতে ভূষিত হন। তিনি বাংলা সাহিত্যের নানা শাখায় গুরুত্বপূর্ণ কিছু না কিছু কাজ নিরন্তর করেই চলেছেন।