১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
চিত্রশিল্পী, চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। জন্ম পুরান ঢাকায়। তিনি ‘শাটল ট্রেন’ ও ‘বীরকন্যা প্রীতিলতা’ নামে দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। তিনি বাংলাদেশের প্রথম চলচ্চিত্র নির্মাতা, যিনি ধারাবাহিকভাবে আদিবাসীদের জীবন, ভাষা ও সংস্কৃতিকে চলচ্চিত্রে তুলে ধরেছেন। তাঁর নির্মিত চলচ্চিত্র মারমা, খিয়াং, বম ও ম্রো ভাষায় নির্মিত হয়ে দেশের বিকল্প চলচ্চিত্র আন্দোলনে বিশেষ অবদান রেখেছে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে ফিল্ম মেকিং কোর্সের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জহির রায়হান ফিল্ম ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছেন এবং প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মৌলবাদী শক্তি বরাবরই সংস্কৃতি চর্চাকে তাদের মতাদর্শের প্রধান শত্রু হিসেবে দেখেছে। কারণ, সংস্কৃতি মানুষের চিন্তাশক্তি, প্রশ্ন করার সাহস ও মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলে।
প্রবল গণ-আন্দোলনের মুখে গতবছর ৫ অগাস্ট সরকার পতন হয়, আর ১৪ অগাস্ট ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়।