ফয়জুল লতিফ চৌধুরী
ফয়জুল লতিফ চৌধুরী (জন্ম: ১৯৫৯) একাধারে সাহিত্য-সমালোচক, কথাসাহিত্যিক ও অর্থনীতিবিদ। তিনি ইন্ডেপেন্ডেন্ট ইউনিভার্সিটেতে (IUB) অধ্যাপনা করেন। ‘করাপ্ট ব্যুরোক্রেসি অ্যাণ্ড প্রাইভেটাইজেশান অফ ট্যাক্স ইনফোর্সমেণ্ট‘ তার বিখ্যাত একটি গ্রন্থ। জীবনানন্দ দাশের জীবন ও সাহিত্য নিয়ে তিনি ১৯৮৯ থেকে গবেষণা করছেন। মূল পাণ্ডুলিপি থেকে তিনি জীবনানন্দের কবিতা, চিঠিপত্র ও তাঁর দিনলিপি উদ্ধার করেছেন ও প্রকাশ করেছেন। প্রকাশিত তিনটি উপন্যাস হলো ‘দুর্দানা খানের চিঠি‘, ‘কক্সবাজার‘ এবং ‘উনিশ শ একাত্তর‘। তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা ৩৪।