০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ওমর সাদাত

ওমর সাদাত

ব্যারিস্টার ওমর সাদাত বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী। তিনি ল ফার্ম সাদাত সারওয়াত অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রতিষ্ঠাতা। লন্ডন বিশ্ববিদ্যালয় স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ-SOAS এবং লন্ডন স্কুল অফ ইকোনমিক্স-LSE থেকে এলএল.বি (অনার্স) ডিগ্রি এবং যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় (ট্রিনিটি হল) থেকে বাণিজ্যিক, কর্পোরেট, ব্যাংকিং ও সাংবিধানিক আইনে মাস্টার্স অফ ল (এলএল.এম) ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাজ্যের লন্ডনের লিংকন’স ইন থেকে ইংল্যান্ড ও ওয়েলসের বারে অন্তর্ভুক্ত হন। ছাত্রজীবনে তিনি বিশ্বখ্যাত কেমব্রিজ ইউনিভার্সিটি স্টু ইউনিয়নের সভাপতি ছিলেন। আন্তর্জাতিক সালিশি (International Arbitration) এবং জটিল দেওয়ানি ও ফৌজদারি মামলা পরিচালনার জন্য তিনি বিশেষভাবে পরিচিত। বর্তমানে তিনি গুলশান সোসাইটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।