১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সটি অফ মিনেসোটা টুইন সিটিজে জার্নালিজম স্টাডিজে পিএইচডি অধ্যায়নরত। কর্তৃত্ববাদী দেশগুলোতে সাংবাদিকতার প্রতিবন্ধকতা তার গবেষণার মূল বিষয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে উচ্চশিক্ষা শেষে তিনি যমুনা টেলিভিশন ও দৈনিক প্রথম আলোতে সাংবাদিকতা করেন। ২০১৫ সালে শিক্ষক হিসেবে যোগ দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। ২০২২ সালে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ হিউস্টনে উচ্চশিক্ষার জন্য যান ও ২০২৪ সালে সেখান থেকে দ্বিতীয় মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। বাবার চাকরির সুবাদে জন্ম চট্টগ্রামের মিরসরাইয়ে; মায়ের বাড়িও মিরসরাইয়েই; বাবার বাড়ি কুমিল্লায়। বড় হয়েছেন দেশের বিভিন্ন জেলা-উপজেলায়; এটি তাকে বিভিন্ন বৈচিত্র্যের মানুষের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করেছে বলে তিনি মনে করেন।
স্বাধীনতার পর যুদ্ধাপরাধী ইস্যুর পদ্ধতিগত সমাধান হয়নি। তখন বিচার ও ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মাধ্যমে যুদ্ধাপরাধ বিষয়ের চূড়ান্ত সমাধান হলে আমাদের এ ইস্যু আজ অবধি টানতে হতো না।
জোহরান মামদানি যদি ঢাকায় জন্মাতেন, তাহলে মেয়র হতেন না—হতেন ‘অতি সচেতন নাগরিক’, যাকে ভোট না দিয়েও আমরা গর্ব করতাম।
শুধু গত বছরের অভ্যুত্থানেই নয়, শেখ হাসিনার ১৫ বছরেরও বেশি সময়ের শাসনকালে রাজনৈতিক প্রতিপক্ষ থেকে শুরু করে সাধারণ মানুষের ওপর যে নিপীড়ন ঘটেছে, শুধু ক্ষমা চাইলেই কি ওইসব অপরাধের দায়মুক্তি হয়?
শিক্ষার্থীদের দাবিতে তড়িঘড়ি পদক্ষেপ, ন্যায্যতা হারাচ্ছে কি বিশ্ববিদ্যালয়? বুয়েটের শ্রীশান্ত কাণ্ড আমাদের বিচার ও প্রমাণের সীমা নিয়ে ভাবায়।
জামায়াতের গঠনতন্ত্রে ‘শরিয়া আইন’ শব্দটি সরাসরি নেই কিন্তু ‘শরিয়াত’ শব্দটিকে একাধিকবার ব্যবহার করা হয়েছে। শরিয়াতের সীমা ও বিধান নিয়ে এই কৌশলী শব্দচয়ন বুঝতে হলে তাদের রাজনীতিকে গভীরভাবে বিশ্লেষণ করা জরুরি।