৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে। ছাত্র ইউনিয়নের ইতিহাসে প্রথম নারী সাধারণ সম্পাদক, পরে সভাপতির দায়িত্ব পালন শেষে বর্তমানে তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটি এবং বাংলাদেশ কৃষক সমিতির নির্বাহী কমিটির সদস্য। ২০১৩ সালে তার অগ্নিঝরা স্লোগানের জন্য জাতীয়ভাবে পরিচিতি লাভ করেন। তার নেতৃত্বেই ছাত্র ইউনিয়নের প্রীতিলতা ব্রিগেড গঠিত হয়। তিনি একাধারে লেখক, অনুবাদক ও সংগীতশিল্পী। প্রতিকূলতা উপেক্ষা করে অফলাইন ও অনলাইন—উভয় মাধ্যমেই জনমানুষের অধিকার রক্ষায় সোচ্চার রয়েছেন।
যে বোরো মৌসুম হওয়ার কথা ছিল উৎসবে মুখর, জলবায়ু পরিবর্তন আর অব্যবস্থাপনার চাদরে ঢাকা পড়ে তা আজ হাওরের কৃষকদের জন্য এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। উৎপাদন খরচের অর্ধেক দামে ধান বিক্রি আর গোখাদ্যের অভাবে নামমাত্র মূল্যে গবাদিপশু বেচে দেওয়ার এই নির্মম বাস্তবতার শেষ কোথায়?
বন্যায় তলিয়ে যাওয়া ফসলের জমি দেখে হাওরে কৃষকের মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। কৃষকের এই লড়াই কি কেবল প্রাকৃতিক দুর্যোগ, নাকি কাঠামোগত অবহেলাও?