চরু হক
শূন্য দশকের কবি চরু হকের জন্ম ৩ এপ্রিল, নেত্রকোনায়। পিতা ষাটের দশকের কবি নূরুল হক এবং মাতা ফেরদৌসি সুলতানা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করে বর্তমানে ইডেন মহিলা কলেজে অধ্যাপনা করছেন। ২০১৪ সালে ‘দেশ পান্ডুলিপি পুরস্কার‘ বিজয়ী এই কবির প্রকাশিত কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে: পাতা ঝরার শব্দ পাই (২০০৯), ভুল বানানের চিঠি (২০১২), আমার ভেতর হাওয়ার বাসাবাড়ি (২০১৫), সুগন্ধিত দুঃখগুলো (২০১৫) ও শ্রেষ্ঠ কবিতা (২০২৩)। চরু হকের সম্পাদিত গ্রন্থ: নির্বাচিত কবিতা নুরুল হক ( ২০২২)।