২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
জন্ম ও বেড়ে ওঠা পাবনা শহরে। স্কুল-কলেজের পাঠ সেখানেই। অর্থনীতি বিষয়ে লেখাপড়া করেছেন। তবে লেখালেখি ও সাংবাদিকতার প্রতি আগ্রহ বেশি। লিটল ম্যাগাজিন ‘পোস্টকার্ড’-এর সম্পাদনা পরিষদে কাজ করেছেন। ইউনিভার্সিটি প্রেস লিমিটেড ও সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত লেখা প্রতিযোগিতায় ২০১৮ সালে নির্বাচিত হয়েছেন সেরা দশ লেখকের একজন হিসেবে। মুক্তিযুদ্ধ ও বাঙালি সংস্কৃতি অন্তরে লালন করেন। ছায়ানট থেকে সংগীত বিষয়ে প্রশিক্ষণও নিয়েছেন। সঙ্গীত প্রশিক্ষক হিসেবে কাজ করছেন নানা জায়গায়।