২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কবি ও অনুবাদক। আহমেদ সজীব জন্মগ্রহণ করেছেন ৮ আগষ্ট ১৯৯২ সালে। পৈত্রিক নিবাস ঢাকার নবাবগঞ্জ উপজেলার মুন্সিনগর গ্রামে। কৈশোর কেটেছে পুরান ঢাকার ওয়ারী ও নবাবপুরে। একসময় ফ্রান্সের La Régie Autonome Des Transports Parisiens, RATP-তে চাকরি করেছেন। বর্তমানে সুইজারল্যান্ডের অদূরে আলজাসে সেচ্ছানির্বাসিত। প্রকাশিত কবিতার বই 'বেপথু এই পথে' (দিব্যপ্রকাশ, ঢাকা, ২০২২)। ফরাসি থেকে বাঙলায় ভাষান্তর করেছেন আর্হেন্তিনার কবি আন্তোনিও পোর্কিয়ার 'স্বর' ( উজান, ঢাকা, ২০২৪) ও ফরাসি কবি জেরার ল গ্যুইকের 'দ্বীপ ও লবনের কবিতা' ( উজান, ঢাকা, ২০২৫)।