দেশের প্রবৃদ্ধির হার পাকিস্তান-শ্রীলঙ্কার চেয়ে ভালো: গভর্নর
৪ শতাংশ প্রবৃদ্ধির হারে সন্তুষ্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন, “এই হারের মধ্যে ভেজাল কিছু নেই।” বৃহস্পতিবার বিকালে মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে মুদ্রানীতি ঘোষণার সংবাদ সম্মেলনে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, “বাংলাদেশের প্রবৃদ্ধির হার পাকিস্তান-শ্রীলঙ্কার চেয়ে ভালো।”