২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড্যানিয়েল ডিফোর বর্ণনায় লন্ডনের ১৭২২ সালের প্লেগ

নীলিমা রশীদ তৌহিদা নীলিমা রশীদ তৌহিদা

Published : 18 Jan 2025, 06:53 PM

Updated : 26 Aug 2026, 11:36 AM

আজ থেকে প্রায় ৩০০ বছরেরও বেশি আগে লন্ডন বিউবনিক প্লেগ-এর কবলে পড়েছিল। রবিনসন ক্রুশোর লেখক ড্যানিয়েল ডিফো তার বই A Journal of the Plague Year-এ তিনি সময়কার একটি বিবরণ তুলে ধরেন যা ফ্রাকশনের একটি প্রাথমিক উদাহরণ ছিলো; এটি প্লেগ পরবর্তী সময়ে লেখা হলেও বিশদ গবেষণার ওপর ভিত্তি করেই লেখা হয়েছিল। এবং এর কারণে আত্ম-বিচ্ছিন্ন অবস্থা ও সামাজিক দূরত্বের গল্প বর্তমানে আমাদের কাছে পরিচিত।

১৬৬৫ সালে যখন গ্রেট প্লেগ ছড়িয়ে পড়ে তখন ড্যানিয়েল ডিফো ছিলেন নিতান্তই এক শিশু। প্রাপ্তবয়স্ক অবস্থায় তিনি যে বইটি লেখেন তা ছিলো তার গবেষণা, ব্যক্তিগত স্মৃতি, কল্পনা, ও সম্ভবত সেই সময় লন্ডনে বসবাসরত তার চাচার বলা গল্পের সংমিশ্রন। তা সত্ত্বেও, এটি একটি চিরায়ত বর্ণনায় পরিণত হয়েছে এবং এর দৃশ্য ও পর্যবেক্ষণ ২০২০ সালের পাঠকদের কাছে বাস্তব মনে হয়।

এখনকার ভাষ্যকাররা এটা উল্লেখ করেছেন যে, সামাজিক যোগাযোগ মাধ্যম বিপ্লবের আগে কোভিড ১৯ নিয়ে আমাদের অভিজ্ঞতা ঠিক কতটা ভিন্ন হতে পারত। ১৭২২ সালে ড্যানিয়েল ডিফো তার পাঠকদের এটা স্মরণ করিয়ে দিয়েছিলেন যে তিনি যখন শিশু ছিলেন তখন সংবাদপত্র প্রায় ছিল না বললেই চলে। কিন্তু একজন দক্ষ লেখক হিসেবে পাঠকদের কাছে তিনি একটি বিশদ চিত্র তুলে ধরেন; কিভাবে একটি সম্প্রদায় স্বাস্থ্যসেবা ছাড়াই বিউবনিক প্লেগের মোকাবেলা করেছিল।

বইয়ের শুরুতে ড্যানিয়েল ডিফো লেখেন: "বাস্তবিকই লন্ডনের চেহারা এখন অদ্ভুতভাবে বদলে গিয়েছে…শোকের আওয়াজ রাস্তায় শোনা যাচ্ছে।‘’

দুই মিটার-দূরত্ব বজায় রাখার নিয়মের সাথে ডিফো পরিচিত ছিলেন না। কিন্তু তার বর্ণনাকারীর দৈনন্দিন জীবনের বাস্তবতাগুলি আমাদের কাছে ভীষণ পরিচিত মনে হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের অবার্ন বিশ্ববিদ্যালয়ের ডিফো বিশেষজ্ঞ ড.পাউলা ব্যাকশেইডার বলেন যে ড্যানিয়েল ডিফোর লেখা এতটাই গভীর গবেষণাভিত্তিক ছিল যে তিন শতাব্দী পরেও তা একদম প্রাণবন্ত মনে হয়।

"টম উলফের মতো লেখকের পাশাপাশি ১৯৭০-এর দশকের নিউ জার্নালিজম এটাই আমাদের উপহার দিয়েছিল। এখানে লক্ষণীয়ভাবে বিশদ গবেষণা ও সাক্ষাৎকার ও মানবিক আগ্রহের গল্পসহ প্রচুর ক্ষুদ্র ক্ষুদ্র সত্য কাহিনি রয়েছে যা ইতিহাস প্রায়শই উপেক্ষ করে থাকে।‘’

যারা সতর্ক করেছিলেন যে পৃথিবী কোভিড-১৯ এর মতো সংকট মোকাবিলার জন্য প্রস্তুত নয় তিনি তাদের সাথে ডিফোর তুলনা করার পরামর্শ দিয়েছেন।

"১৭২২ সালে তার বইটি প্রকাশিত হয়েছিল, এবং তার ঠিক আগেই মার্সেইতে একটি ভয়াবহ প্লেগ ছড়িয়ে পড়েছিল যাতে কমপক্ষে ৪০,০০০ মানুষ মারা গিয়েছিল। ১৬৬০-এর দশকের অভিজ্ঞতাগুলোকে তিনি  নিজের সময়কে সতর্ক করার জন্য ব্যবহার করেছিলেন।"

একটি সাধারণ প্রশ্ন দিয়ে বইটি শুরু হয়—যা এ বছর প্রায়ই জিজ্ঞেস করা হয়েছে যে ‘এই বিপর্যয়টি কোথা থেকে এলো?’

ডিফো লেখেন, "... কেউ  বলেছিল, এটা ইতালি থেকে এসেছে...কেউ বলেছিল এটা কান্দিয়া থেকে এসেছে; অন্যরা বলেছিল এটা এসেছে সাইপ্রাস থেকে। কিন্তু এটা কোথা থেকে এসেছে তা কোনও ব্যাপার ছিল না..."

ডিফো লেখেন যে কিভাবে প্লেগের শিকার হওয়া প্রতিটি বাড়িকে দরজায় একটি লাল ক্রস একে সিল করে দেওয়া হতো। নিয়মানুসারে, সেসব পরিবারের কারো বাইরে যাওয়ার অনুমতি ছিল না, তবে ডিফো কিছু উদাহরণ দেন যেখানে দেখা যায় যে চালাকি, সহিংসতা, কিংবা ঘুষের মাধ্যমে তারা পালিয়ে যেতে সক্ষম হতো। যার ফলে সুস্থ ব্যক্তিদের জন্যও দ্রুত স্ব-বিচ্ছিন্নতা বা সেলফ-আইসোলেশনের প্রশ্ন ওঠে।

ডিফো লেখেন, "এবং এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় আমাকে প্রায়ই রাস্তায় বের হতে দেখে, এক বন্ধু আমাকে আন্তরিকভাবে পরামর্শ দিলেন যে আমি যাতে আমাকে ও আমার পরিবারকে ঘরের মধ্যে আটকে রাখি এবং বাইরে বের হতে না দেই।‘’ তিনি আরও যোগ করেন, ‘’যেহেতু আমি এখনো খোরাকের পর্যাপ্ত বন্দোবস্ত করিনি, তাই সম্পূর্ণভাবে ঘরের মধ্যে থাকা আমার জন্য অসম্ভব ছিল।‘’

উপসর্গবিহীন বাহক নিয়ে আমাদের বর্তমান সময়ের উদ্বেগ নিয়েও তিনি পূর্বাভাস দিয়েছিলেন।

তিনি বলেন, ‘’একজন মানুষ যিনি প্রকৃতপক্ষে সংক্রমিত কিন্তু সুস্থ মানুষের মতো এখানে ওখানে ঘুরে বেড়ায়, তিনি নিজের থেকে হাজার মানুষের মধ্যে প্লেগ ছড়িয়ে দিতে পারে এবং সংক্রমিত ব্যক্তি কিংবা গ্রাহক ব্যক্তির কেউই এর সম্পর্কে কিছু জানে না।"

এবং তিনি বর্ণনা করেন কিভাবে দোকানদাররা ১৭ শতকের একটি স্পর্শবিহীন টাকা আদান-প্রদানের পদ্ধতি বের করেছিল। ডিফো বলেন, ‘’মাংস বিক্রেতারা টাকা স্পর্শ করতেন না; বরং সিরকা ভর্তি মাটির পাত্রে তা রাখা হতো এবং পাত্রটি এই উদ্দেশ্যেই তারা সেখানে রাখতেন। ক্রেতারা সাধারণত ছোট টাকা ভাংতি হিসেবে নিয়ে আসতেন যাতে করে তাদের টাকা ফেরত দেওয়া-নেওয়ার প্রয়োজন না হয়। তারা নিজেদের হাতে সুগন্ধির বোতল রাখতেন।‘’

ড. ব্যাকশেইডার বলেন, অধিকাংশ ইতিহাসবিদ ডিফোর বর্ণিত লন্ডনের ওপর বিউবনিক প্লেগের ভয়াবহ প্রভাবগুলো মেনে নেন। "আমার মনে হয় ঔপন্যাসিকের চেয়ে বেশি তিনি একজন সাংবাদিক ছিলেন এবং তিনি কখনো কোনো কিছু অতিরঞ্জিত করেননি। রক্ত শীতল করার জন্য তিনি লিখতেন না—বাস্তবতা যথেষ্ট ভয়ানক ছিল। সমাজবিজ্ঞানী ও মহামারি বিশেষজ্ঞরা তাকে উৎস হিসেবে মানেন।‘’ এবং তিনি মনে করেন, বর্তমান সংকটের মধ্যে আমরা বইটির সাথে মিল খুঁজে পাই তার একটি কারণ হলো: ডিফো বিজ্ঞানের প্রতি গভীর মনোযোগী ছিলেন।

"রেনেসাঁর একজন লেখক বলতেন,  যা ঘটেছে তা ছিল ঈশ্বরের কাজ। কিন্তু এই বইটির বর্ণনাকারী—যে শুধুমাত্র 'এইচএফ' নামেই পরিচিত ছিল—তিনি বৈজ্ঞানিক উপায়ে পর্যবেক্ষণ ও লিপিবদ্ধ করার প্রতি আচ্ছন্ন ছিলেন।‘’

"এই গল্পে, সে জানে যে লন্ডন ছেড়ে তার চলে যাওয়া উচিত। কিন্তু ডিফোর মতোই, তার একটি বুদ্ধিবৃত্তিক আগ্রহ ছিল এবং কী কারণে এই প্লেগ ছড়িয়েছিল তা সে জানতে চেয়েছিল।"

‘’এই লেখাটিকে আধুনিক মনে হয় এবং এই বছর যা হয়েছে তার আগে থেকেই বইটির আমাদেরকে অনেক কিছু বলার ছিল।‘’

এইচএফ সম্পর্কে আমরা যতদূর জানি তা হলো—সে একজন স্বচ্ছল, মধ্যবিত্ত দর্জি। ডিফো তার সময়ে একটি বিরল সামাজিক চেতনা তুলে ধরেন যে শ্রমিক শ্রেনীর মানুষগুলোই সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে।

"এটা স্বীকার করতেই হবে যে, প্লেগ মূলত দরিদ্রদের মধ্যে ছড়ালেও তারাই ছিল সবচেয়ে সাহসী ও নির্ভীক এবং অদম্য সাহসিকতার সাথে তারা নিজেদের কাজ করে যেত...তারা কোনো ধরনের সাবধানতা অবলম্বন করত না; বরং যেখানে কাজ পেত সেখানেই যোগ দিতো।‘’

১৬৬৫ সালের শেষদিকে মৃত্যুর সংখ্যা কমতে শুরু করে; কখনো অনিয়মিতভাবে  এবং অবশেষে একদম প্রায় শূন্যের কোঠায় চলে আসে।

ডিফো খুব সৎ লেখক ছিলেন; নিজের গল্প শেষ করার জন্য সহজ কোনো ব্যাখ্যা তিনি দেননি: প্লেগকে বুঝতে অনেকগুলো দশক পার হয়ে যাবে।

তবে ব্রিটেনে বিউবনিক প্লেগের শেষ প্রধান আক্রমণের একটি চমৎকার বিবরণ তিনি লিখেছিলেন—তিন শতাব্দী পড়েও যা পাঠকদের শিক্ষিত করতে পারে।