১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কবি মোহন রায়হানকে নিয়ে তথ্যচিত্র ‘অগ্নিপথের কবি’

আগামী ১ অগাস্ট কবি মোহন রায়হানের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে 'অগ্নিপথের কবি' এর প্রিমিয়ার প্রদর্শনীর পরিকল্পনা রয়েছে।

কবি মোহন রায়হানকে নিয়ে তথ্যচিত্র ‘অগ্নিপথের কবি’
কবি মোহন রায়হান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2026, 05:54 PM

Updated : 11 Sep 2026, 03:37 PM

কবি মোহন রায়হানের জীবন, সাহিত্যকর্ম, রাজনৈতিক চেতনা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডকে নিয়ে নির্মাণ করা হচ্ছে তথ্যচিত্র ‘অগ্নিপথের কবি’। 

মাসুদ করিমের নির্মাণে তথ্যচিত্রটিতে মোহন রায়হানের জন্ম, শৈশব, বেড়ে ওঠা, সাহিত্যজীবনের বিকাশ, রাজনৈতিক সম্পৃক্ততা, বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি তার অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হবে। পাশাপাশি সমকালীন সাহিত্য, সমাজ ও রাষ্ট্রচিন্তায় তার প্রভাবও তথ্যচিত্রে স্থান পাবে।

তথ্যচিত্রের প্রথম ধাপের চিত্রধারণ করা হয়েছে। ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে প্রয়োজনীয় দৃশ্য ধারণ করা হয়েছে। পরবর্তী ধাপে কবির জন্মস্থান সিরাজগঞ্জে বাকি চিত্রগ্রহণ হবে।

তথ্যচিত্রে কবি মোহন রায়হানের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে মূল্যায়ন করেছেন এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, সদ্যপ্রয়াত বাংলা একাডেমির চেয়ারম্যান অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, অভিনেতা ও নির্দেশক মামুনুর রশীদসহ অনেকে।  

আগামী ১ অগাস্ট মোহন রায়হানের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় জাদুঘরে ‘অগ্নিপথের কবি’ তথ্যচিত্রের ‘প্রিমিয়ার’ প্রদর্শনীর পরিকল্পনা রয়েছে।