২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্যাঙ্কুভারে রবীন্দ্রনাথ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> সাইফুল্লাহ মাহমুদ দুলাল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2014, 09:19 PM

Updated : 25 Apr 2022, 04:09 PM

ক
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বর্ণাঢ্য জীবনে ১৭ বার বিদেশ ভ্রমণ করেছেন। কিন্তু একবারও অস্ট্রেলিয়া যান নি; তাই নিয়েই কলাম লিখেছেন বন্ধুবর অজয় দাশগুপ্ত। আমাদের সৌভাগ্য যে, তিনি অন্তত একবার কানাডায় এসেছিলেন। কানাডা নিয়ে তিনি কবিতা লিখেছেন, বক্তৃতা দিয়েছেন, বিবৃতিও দিয়েছেন। তাঁর শিল্পকর্ম নিয়ে চিত্রকর্ম প্রদর্শনীও হয়েছে। কানাডায় এখন তো রীতিমত নানা ভাবেই রবীন্দ্রচর্চা হচ্ছে।
শতবর্ষ আগে ভ্রমণ এখনকার মত এত সহজ জলভাত ছিলো না। জল-জাহাজের ভ্রমণ ছিল খুবই সময় সাপেক্ষ এবং কঠিন ব্যাপার। তারপরও তিনি ১৯১৬ থেকে ১৯৩৪ সাল পর্যন্ত ১৮ বছরই বিভিন্ন দেশ ভ্রমণ করে কাটান। ফলে তাঁর রচিত ভ্রমণ-সাহিত্যও সমৃদ্ধ। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)