২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হে বিকারগ্রস্ত, হে নির্বিকারগ্রস্ত

কী দিয়া খেলনা বানায়া দেই তোরে বাপজান? এই নিরুত্তাপ নক্ষত্রের সমাধি, এই ঘাইমারা বুকের ভিতর অনেক গোপনে লুকায়া থাকা মানচিত্র, এই অহেতু বিষাদময় চরাচরে কী দিয়া বানায়া দেই তোর খেলনা, বাপজান?

হে বিকারগ্রস্ত, হে নির্বিকারগ্রস্ত
চিত্রকর্ম: মনিরুল ইসলাম

অবনি অনার্য অবনি অনার্য

Published : 06 Apr 2026, 01:21 PM

Updated : 26 Aug 2026, 03:18 PM

কী দিয়া খেলনা বানায়া দেই তোরে বাপজান? এই নিরুত্তাপ নক্ষত্রের সমাধি, এই ঘাইমারা বুকের ভিতর অনেক গোপনে লুকায়া থাকা মানচিত্র, এই অহেতু বিষাদময় চরাচরে কী দিয়া বানায়া দেই তোর খেলনা, বাপজান?

চায়া দেখ, কী আছে আমার? রক্তাক্ত মাটির উপর ছড়ায়া আছে গুলির খোসা, আগ্নেয়াস্ত্রের ভাঙা স্প্রিং, গ্রেনেডের ফাঁকা খোলস।

কুপিবাতির হলুদ আলোয় এই ভাঙাচোরা জিনিসগুলা জোড়া দেই চোখের পানিতে। পুরান দেয়াল, জীর্ণ টেবিল, ছেঁড়া কাগজ, মলিন পিরান ঘঁইষা ঘঁইষা রঙ উঠায়ে তোর খেলনায় মাখি— সবুজ, নীল, খয়েরি। তোর মা জিগায়, “লাল রঙ দিবা না খেলনায়?”

আমি কিছু কওনের আগেই কুপিবাতিটা হঠাৎ নিভা যায়। কেন যায়? হে বিকারগ্রস্ত এবং নির্বিকারগ্রস্ত ভাই ও বোনেরা আমার, আমাগো প্রদীপগুলা জ্বইলা উঠনের আগেই ক্যান এইভাবে নিভা যায়?