নিনাদ ও নর্তকী
তবু এই ঘোরগ্রস্ত যুবক তুমি’ই হৃদপিণ্ড হাতে তার উড়ন্ত শরীরের দিকেই মনোযোগী হয়েছো প্রেমে, কামে, প্রণয় ও স্মরণে।
ওখানে চিৎকার
মুহুর্মুহু বেদনার মরসুম একীভূত হয়েছিল
প্রথমে কামী, তারপর প্রণয়ী অতঃপর ভৃত্যের মতোই
তার করুণার কাছে তোমরা মাথা পেতে দিলে
নতমুখ তোমার; তবু আনন্দমুখর
যেন ঋতু বদলে হাওয়ার পোষাক পরেছো
ছন্দ তোমার দু ঠোঁট আবিষ্ট করেছে
দু’চোখ ক্রমাগত তার পায়ের রেণুতে ঘূর্ণায়মান
নৃত্য তার, নিনাদ তোমার
তবু এই ঘোরগ্রস্ত যুবক তুমি’ই
হৃদপিণ্ড হাতে তার উড়ন্ত শরীরের দিকেই মনোযোগী হয়েছো
প্রেমে, কামে, প্রণয় ও স্মরণে।
