বাংলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানের বইয়ের প্রদর্শন
আয়োজন চলবে শনিবার থেকে আগামী ২৯শে জুলাই পর্যন্ত।
জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে বাংলা একাডেমিতে শুরু হয়েছে চার দিনব্যাপী বই প্রদর্শনী ও বিক্রয়ের আয়োজন।
শনিবার কেলা ১১টায় এই আয়োজনের উদ্বোধন করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
বাংলা একাডেমি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বই প্রদর্শনী ও বিক্রয়ের এই আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বই প্রদর্শন ও বিক্রয় করা হচ্ছে; যা চলবে শনিবার থেকে আগামী ২৯শে জুলাই পর্যন্ত।
বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এই আয়োজন সবার জন্য উন্মুক্ত রেখেছে কর্তৃপক্ষ।
একাডেমির ড. মুহম্মদ এনামুল হক ভবনের নিচতলায় (বিক্রয়কেন্দ্রের সম্মুখে) উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, সচিব মো. সেলিম রেজা এবং একাডেমির পরিচালক, উপপরিচালকসহ কর্মকর্তারা।
