১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বেলা গড়ালেই বোঝা যাবে পেশীশক্তির প্রদর্শন বাড়ে কিনা: মনীষা চক্রবর্তী

বরিশাল শহরের এসসিজিএম ভোটকেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2026, 01:04 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

বেলা গড়ালেই ভোটের পরিবেশ সার্বিকভাবে বোঝা যাবে বলে মন্তব্য করেছেন বরিশাল-৫ আসনের বাসদ প্রার্থী নেত্রী ডা. মনীষা চক্রবর্তী।

মনীষা বলেন, “গতকাল বরিশালের বিভিন্ন কেন্দ্রে আমারা পেশীশক্তির একটা মহড়া দেখতে পেয়েছি। আমাদের এজেন্টরা যেন কেন্দ্রে না যায় সেজন্য এক ধরনের হুমকি এবং ভয়ভীতি প্রদর্শন করা দেখতে পেয়েছি।”

বৃহস্পতিবার সকালে শহরের এসসিজিএম ভোটকেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মনীষা বলেন, “আমরা যেহেতু দীর্ঘদিন ধরে জনগণের কাছাকাছি ছিলাম এবং জনগণ তাদের ভালোবাসা আমাদের দেবে। এটি অনেকের গাত্রদাহের কারণ হতে পারে। এখন পর্যন্ত ভোটার উপস্থিতি কম। এ ছাড়া বিভিন্ন কেন্দ্রে আমাদের এজেন্টদের নানা অজুহাতে জটিলতা তৈরি করে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। আমরা এটি নিয়ে কথা বলে বলেছি, এখনও সমাধান হয়নি।”

ভোটের পরিস্থিতি নিয়ে মনীষা বলেন, “ভোট তো মাত্র শুরু হয়েছে, তাই এখনই পরিস্থিতি নিয়ে কথা বলা যাচ্ছে না। ভোটার উপস্থিতি বাড়লে, বেলা গড়ালে হয়তো পরিস্থিতি আরেকটু ভালো হবে।”