১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নির্বাচন উপলক্ষে ৩ দিন বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দর

নির্বাচনের পরদিন ১৩ই ফেব্রুয়ারি থেকে স্বাভাবিক নিয়মে যাত্রী পারাপার শুরু হবে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2026, 03:09 PM

Updated : 26 Aug 2026, 02:55 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা তিন পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

তবে ভোটের দিন ছাড়া বাকি দুদিন যাত্রী পরাপার স্বাভাবিক থাকবে বলে জানা গেছে।  

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি নির্দেশনা মোতাবেক বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম দুদিন বুধবার ও বৃহস্পতিবার এবং সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারসহ মোট তিন দিন বন্ধ রাখা হবে।

শনিবার পুনরায় ব্যবসায়ী কার্যক্রম চালু করা হবে বলে বাংলাবান্ধা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম শামীম জানিয়েছেন।

বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কেফায়েতুল্লাহ ওয়ারেস বলেন, “ভোটের দিন ইমিগ্রেশন দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে কোনো পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করতে পারবেন না।

“যাত্রী সাধারণের সুবিধার জন্য বিষয়টি আগে ভাগেই অবহিত করা হচ্ছে। যাতে কেউ ওইদিন সীমান্তে এসে দুর্ভোগে না পড়েন।”

তবে নির্বাচনের পরদিন ১৩ই ফেব্রুয়ারি থেকে আবার স্বাভাবিক নিয়মে যাত্রী পারাপার শুরু হবে বলে জানান তিনি।