১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রাম-২: জামায়াত প্রার্থীর আপিলে বিএনপির সরোয়ারের মনোনয়নপত্র বাতিল

আপিল নামঞ্জুর হওয়ায় চট্টগ্রাম-৪ আসনে বিএনপির আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল রয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2026, 08:26 PM

Updated : 26 Aug 2026, 05:35 PM

চট্টগ্রামের দুইটি আসনে বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে রিটার্নিং অফিসারের দেওয়ার সিদ্ধান্তের করার আপিলের ওপর শুনানি নিয়ে একজনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।

বাতিল হওয়া এই প্রার্থী হলেন ফটিকছড়ি উপজেলা নিয়ে গঠিত চট্টগ্রাম-২ আসনের সরোয়ার আলমগীর। তার মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে আপিল করেছিলেন একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ নুরুল আমিন।

রোববার নির্বাচন ভবনে আপিল শুনানি করে নির্বাচন কমিশন-ইসি।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার আপিলের সিদ্ধান্ত দেন।

চট্টগ্রাম-৪ আসনে বিএনপির আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে রিটার্নিং অফিসারের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধেও করা আপিল নামঞ্জুর হয়েছে। ফলে ওই আসনে আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল রয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে। রোববার শেষ হয়েছে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে রিটার্নিং অফিসারের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল নিষ্পত্তি। 

তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। পরদিন প্রতীক বরাদ্দ এবং তার পরের দিন থেকে নির্বাচনি প্রচার শুরু করবেন প্রার্থীরা।