Published : 04 Feb 2026, 10:04 PM
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে দেশজুড়ে ভোটের কার্যক্রম পরিচালনায় ১ হাজার ৫১ জন সরকারি কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দিয়েছে সরকার।
বিভিন্ন নির্বাচনি এলাকায় তারা ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি দায়িত্ব পালন করবেন।
সরকারের বিভিন্ন দপ্তরে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদা থেকে আরও উচ্চ পদে কর্মরত এসব কর্মকর্তা নির্বাচনি আচরণবিধি দেখার পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে কাজ করবেন বলে জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে।
মঙ্গলবার জারি করা এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্ট্রাইকিং ফোর্স বিশেষ করে বিজিবি ও কোস্টগার্ডের সঙ্গে দায়িত্বপালন ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন।
নির্বাচিত এসব কর্মকর্তাকে ৫ ফেব্রুয়ারি-বৃহস্পতিবার প্রশিক্ষণে অংশ নিতে এবং ৭ ফেব্রুয়ারি জেলা ম্যাজিস্ট্রেট বা রিটার্নিং কর্মকর্তার কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তালিকা দেখুন এখানে