Published : 22 Jan 2026, 01:39 AM
নির্বাচন কমিশনে নিবন্ধিত ৫৯টি রাজনৈতিক দলের মধ্যে ৫১টি দলকে ভোটে পাচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন।
প্রার্থিত প্রত্যাহারের সময় শেষে ২৯৮ আসনে সব মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতায় আছেন ১৯৮১ জন প্রার্থী। তাদের মধ্যে ১৭৩২ জন দলীয় মার্কা নিয়ে লড়বেন, আর ২৪৯ জন স্বতন্ত্র।
এর সঙ্গে পাবনা ১ ও পাবনা-২ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা যোগ হবে ২৭ জানুয়ারির পর।
এবার বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে সর্বেচ্চ ২৮৮ জন ভোটের মাঠে রয়েছে। এরপর আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, দলটির প্রার্থী সংখ্যা ২৫৩।
এই হিসাবে স্বতন্ত্র প্রার্থীরা সংখ্যায় তৃতীয় সর্বোচ্চ। আর জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে মোট ২২৪ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এছাড়া জাতীয় পার্টির ১৯২ জন, গণঅধিবার পরিষদের ৯০ জন এবং এনসিপির ৩২ জন প্রার্থী ভোটে রযেছেন।
|
দল |
মনোনয়ন জমা |
প্রতিদ্বন্দ্বিতায় |
|
লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপি |
২৪ |
১২ |
|
জাতীয় পার্টি-জেপি |
১৩ |
১০ |
|
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি |
৬৫ |
৬৫ |
|
বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
৩৩১ |
২৮৮ |
|
গণতন্ত্রী পার্টি |
১ |
১ |
|
জাতীয় পার্টি |
২২৪ |
১৯২ |
|
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ |
৭ |
৬ |
|
বাংলাদেশ জামায়াতে ইসলামী |
২৭৬ |
২২৪ |
|
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি |
৩১ |
২৬ |
|
জাকের পার্টি |
৭ |
৭ |
|
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ |
৪১ |
৩৯ |
|
বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি |
৩ |
৫ |
|
বাংলাদেশ খেলাফত আন্দোলন- |
১১ |
৮ |
|
বাংলাদেশ মুসলিম লীগ |
১৪ |
১৩ |
|
ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি |
২৩ |
২৩ |
|
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ |
৫ |
৪ |
|
গণফোরাম |
২৩ |
১৯ |
|
গণফ্রন্ট |
৬ |
৫ |
|
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ |
১ |
১ |
|
বাংলাদেশ জাতীয় পাটি |
৫ |
৩ |
|
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ |
২২ |
১৯ |
|
বাংলাদেশ কল্যাণ পার্টি |
৩ |
২ |
|
ইসলামী ঐক্যজোট |
৩ |
২ |
|
বাংলাদেশ খেলাফত মজলিস |
৯৪ |
৩৪ |
|
ইসলামী আন্দোলন বাংলাদেশ |
২৬৮ |
২৫৩ |
|
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট |
২৭ |
২৬ |
|
জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা |
৩ |
১ |
|
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি |
৭ |
৭ |
|
খেলাফত মজলিস |
৬৮ |
২১ |
|
বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল |
৭ |
৬ |
|
বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) |
২০ |
২০ |
|
বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ |
৯ |
৮ |
|
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম |
৮ |
৮ |
|
বাংলাদেশ কংগ্রেস |
১৮ |
১৮ |
|
ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ |
৪২ |
৪২ |
|
বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ |
৯ |
১১ |
|
বাংলাদেশ সুপ্রিম পাটি (বিএসপি) |
২১ |
১৯ |
|
আমার বাংলাদেশ পার্টি (এবি পাটি) |
৫৩ |
৩০ |
|
গণঅধিকার পরিষদ (জিওপি)- |
১০৪ |
৯০ |
|
নাগরিক ঐক্য |
১১ |
১১ |
|
গণসংহতি আন্দোলন |
১৮ |
১৭ |
|
বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি |
২ |
২ |
|
>বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) |
৯ |
৮ |
|
বাংলাদেশ লেবার পাটি |
১৯ |
১৫ |
|
বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) |
১৩ |
১২ |
|
জাতীয় নাগরিক পার্টি-এনসিপি- |
৪৪ |
৩২ |
|
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) |
৩০ |
২৯ |
|
জনতার দল |
২৩ |
১৬ |
|
আমজনতার দল |
১৭ |
১৫ |
|
বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি) |
১ |
১ |
|
বাংলাদেশ নেজামে ইসলাম পাটি |
৬ |
৩ |
|
৫১টি দল |
|
১৭৩২ জন দলীয় প্রার্থী |
|
স্বতন্ত্র |
৪৭৮ |
২৪৯ স্বতন্ত্র প্রার্থী |
|
|
|
১৯৮১ |
নিবন্ধিত দলে যারা ভোটে নেই
বাংলাদেশের সাম্যবাদী দল (এম. এল)
কৃষক শ্রমিক জনতা লীগ
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি
বিকল্পধারা বাংলাদেশ
বাংলাদেশ তরিকত ফেডারেশন
তৃণমূল বিএনপি
বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বি এন এম
৬০টি নিবন্ধিত দলের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটি ভোটে নেই।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের পথে
>> ১২ ফেব্রুয়ারি সংসদ ও গণভোট হবে।
>> ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর ৩৪১৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
>> মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল ২৯ ডিসেম্বর। এ সময় ২৫৮০ জন মনোনয়নপত্র জমা দেন।
>> বাছাইয়ে ১৮৫৫ জনের মনোনয়নপত্র বৈধ হয়, বাতিল হয় ৭২৫ জনের।
>> নির্বাচন কমিশনে আপিল করেন ৬৪৫ জন। তাদের মধ্যে প্রার্থিতা ফেরত পান ৪৩৬ জন, আর ৫ জন বৈধ প্রার্থী বাদ পড়েন।
>> সবশেষ ২০ জানুয়ারির মধ্যে ৩০৫ জন প্রার্থিতা প্রত্যাহার করেন।
>> প্রতিদ্বন্দ্বিতায় থাকেন ১৯৮১ জন, বুধবার তারা প্রতীক বরাদ্দ পান। বৃহস্পতিবার থেকে এসব প্রার্থী প্রচারে থাকবেন।
>> পৌনে ১৩ কোটি ভোটার ১২ ফেব্রুয়ারি সংসদের পাশাপাশি গণভোটে রায় দেবেন।
পুরনো খবর
সংসদ নির্বাচন: বাছাইয়ে বাদ পড়া অর্ধেকই স্বতন্ত্র