১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বগুড়া-৬ উপ নির্বাচন ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল

ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২ মার্চ।

বগুড়া-৬ উপ নির্বাচন ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
ইসি সচিব আখতার আহমেদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2026, 05:14 PM

Updated : 26 Aug 2026, 03:01 PM

ত্রয়োদশ সংসদের বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচন হবে ৯ এপ্রিল।

মঙ্গলবার এ দুটি আসনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২ মার্চ; মনোনয়নপত্র বাছাই ৫ মার্চ; আর প্রত্যাহারের শেষ সময় ১৪ মার্চ।

নির্বাচন কমিশনের অনুমোদনের পর ইসি সচিব আখতার আহমেদ এ দুটি নির্বাচনের ভোটের সময়সূচি সাংবাদিকদের জানান।

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৯ আসনের ভোট হয়। এসময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুটি আসনে নির্বাচিত হন। এর মধ্যে বগুড়া-৬ আসন তিনি ছেড়ে দেওয়ায় এখন উপ নির্বাচন হচ্ছে।

আর তফসিল ঘোষণার পর প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের ভোট বাতিল হয়। এখন নতুন করে তফসিল ঘোষণা করলেও যারা বৈধ প্রার্থী ছিলেন তাদের নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না।

১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের দিনে গণভোটও অনুষ্ঠিত হয়। ইতোমধ্যে ‘হ্যাঁ’ ভোটের জয় হয়েছে, তাই শেরপুর-৩ আসনে গণভোটের আর প্রয়োজন হচ্ছে না।

৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ওই দুই আসনে ভোট চলবে। সেখানে পোস্টাল ব্যালটে ভোটের ব্যবস্থাও থাকবে বলে ইসি সচিব জানান।

পুরনো খবর

বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ ইসির

প্রার্থীর মৃত্যুশেরপুর-৩ আসনের নির্বাচন বাতিলনতুন তফসিল দেবে ইসি