১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল, নতুন তফসিল দেবে ইসি

১২ ফেব্রুয়ারির ভোট হবে ২৯৯ আসনে।

প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল, নতুন তফসিল দেবে ইসি
নুরুজ্জামান বাদল, ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2026, 12:56 PM

Updated : 26 Aug 2026, 02:51 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নুরুজ্জামান বাদলের মৃত্যু হওয়ায এ আসনের ১২ ফেব্রুয়ারির নির্বাচন বাতিল করা হয়েছে।

রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, "শেরপুর- ৩ আসনের ভোট বাতিল সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারির প্রক্রিয়া চলছে। এরপর নির্বাচন কমিশন নতুন তফসিল ঘোষণা করবেন।"

এই আসনে জামায়াতের প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি বাদল মঙ্গলবার রাত ৩টার দিকে ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে মারা যান; তার বয়স হয়েছিল ৫২ বছর। বাদল দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন।

এর ফলে শেরপুরে নির্বাচনি কার্যক্রম বাতিল হয়েছে বলে জানিয়ে কমিশন। এবং আগামী ১২ ফেব্রুয়ারিতে ৩০০ আসনের বদলে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট হবে ২৯৯ আসনে। 

বৈধ প্রার্থীর মৃত্যু হলে পুনরায় ভোট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাদলসহ মোট পাঁচজন প্রার্থী শেরপুরের এ আসনে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন।

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী বৈধভাবে মনোনীত প্রার্থী মারা গেলে গণবিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার নির্বাচন কার্যক্রম বাতিল করতে হবে।

বৈধ প্রার্থীর (বাছাইয়ের টিকে থাকলে) মৃত্যুর বিষয়টি কমিশনকে জানাবেন রিটার্নিং অফিসার। ইসি এ নির্বাচনি এলাকার জন্য নতুন তফসিল ঘোষণা করবেন। কমিশনের সিদ্ধান্ত অনুসারে নির্বাচন অনুষ্ঠানে পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে হবে।

তবে আগে মনোনয়নপত্র দাখিল করেছেন, তাদের পরবর্তী কার্যক্রমে নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না এবং জামানতের অর্থও জমা দিতে হবে না।

ত্রয়োদশ সংসদ নির্বাচন: মার্কা বরাদ্দ যেভাবে, প্রার্থীর মৃত্যুতে কী হবে

শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু