১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

২৫ জানুয়ারির মধ্যে প্রবাসীদের পোস্টাল ব্যালট পোস্ট অফিসে দিতে হবে: ইসি

ইসি বলছে, ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট পোস্ট করা না হলে নির্ধারিত সময়ে রিটার্নিং অফিসারের কাছে পৌঁছানোর ক্ষেত্রে ঝুঁকি তৈরি হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2026, 04:09 PM

Updated : 26 Aug 2026, 05:36 PM

প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা ডাকযোগে ভোট দিচ্ছেন, তাদের ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে সিল দিয়ে নিকটস্থ পোস্ট অফিসে পাঠাতে বলেছে নির্বাচন কমিশন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়ার পর বুধবার এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে। 

সেখানে বলা হয়, আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট পোস্ট করা না হলে নির্ধারিত সময়ে রিটার্নিং অফিসারের কাছে পৌঁছানোর ক্ষেত্রে ঝুঁকি তৈরি হবে। 

“এজন্য প্রবাসী ভোটারদের আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোটদান কার্যক্রম সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠাতে হবে।”

দেশে এবং দেশের বাইরে থেকে ১৫ লাখ ৩৩ হাজার প্রবাসী এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। তাদের অর্ধেকের বেশি প্রবাসী।

আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট হবে। ওইদিন পোস্টাল ব্যালট গণনা করবেন রিটার্নিং কর্মকর্তারা।

পুরনো খবর

নিবন্ধন শেষপোস্টাল ব্যালটে কোথায় কতজন ভোট দিতে চান