Published : 16 Feb 2014, 07:05 PM
রোববার নাটোরের প্রথম যুগ্ম জেলা জজ ইশরাত জাহানের আদালতে জনস্বার্থে মামলাটি দায়ের করেন জেলা শহরের কান্দিভিটা এলাকার সিরাজুল ইসলাম ও তেবাড়িয়া উত্তরপাড়ার সাইফুল ইসলাম।
শুনানি শেষে বিবাদীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না সাত দিনের মধ্যে তা ব্যাখ্যা করতে বলেছে আদালত।

মামলার অভিযোগে বলা হয়, যমুনা ডিস্টিলারি তাদের দূষিত বর্জ্য নাটোর শহরের উপর দিয়ে প্রবাহিত নারদ নদে ফেলার ফলে এ থেকে এখন পচা দুর্গন্ধ বের হয়। পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় শহরবাসীসহ স্থানীয়দের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে।
এ ব্যাপারে নাটোরের জেলা প্রশাসক জাফর উল্লাহ বলেন, মামলার বিষয়ে তিনি অবগত নন। মামলার কাগজপত্র হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
যমুনা ডিস্টিলারির মহাব্যস্থাপক অশোক চক্রবর্তী পরিবেশ দূষণের অভিযোগ অস্বীকার করে বলেন, শুরুতে কিছু পরিবেশ দূষণ হলেও ১৯৯৩ সালে ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করার পর আর হচ্ছে না।