Published : 19 Jun 2013, 07:21 AM
বুধবার সকালে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে পৌর মেয়রকে স্মারকলিপি দেয় সচেতন পৌরবাসী।
সকালে শহরে বিক্ষোভ মিছিলের পরে পৌরসভার সামনে সমাবেশ করে তারা।
সমাবেশে বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরবাসী প্রায় ২ মাস যাবৎ পৌরসভা সরবরাহকৃত পানি থেকে বঞ্চিত হচ্ছে। পৌরসভা চাহিদা মাফিক পানি সরবরাহ করতে পারছে না।
সেইসঙ্গে পৌর এলাকার রাস্তা দীর্ঘদিন সংস্কার না করায় তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বলেও অভিযোগ করেন।
তারা অবিলম্বে পানি সরবরাহ নিশ্চিত ও রাস্তা সংস্কারের দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন সচেতন চাঁপাইনবাবগঞ্জ পৌরবাসীর আহ্বায়ক রেজাউন নবী তপু, সদস্য সচিব জাফর আহমেদ ওসমানি, মোহিত কুমার দাঁ, আব্দুস সামাদ বকুল প্রমুখ।
পরে তারা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র ও চাঁপাইনাববগঞ্জ জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করে।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় প্রায় ৮ হাজার পানি গ্রাহক রয়েছে। এর মধ্যে ১৩ নং ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা স্বাভাবিক পানি সরবরাহ থেকে বঞ্চিত হচ্ছে।
পৌরসভার ৩৩টি পানির পাম্পের মধ্যে ১৬টি পাম্প চালু রয়েছে। বাকীগুলো আর্সেনিকের কারণে বন্ধ থাকায় পানি সরবরাহ ব্যাহত হচ্ছে বলেও তিনি জানান।