Published : 19 Jun 2013, 06:40 AM

এই পরিপ্রেক্ষিতে বুধবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন দৈনিক মানবকণ্ঠের সম্পাদক শাহজাহান সরদার, প্রকাশক জাকারিয়া চৌধুরী এবং ঢাকা টাইমসের সম্পাদক আরিফুর রহমান।
শুনানি শেষে বিচারক আসাদুজ্জামান নূর তাদের জামিন মঞ্জুর করেন বলে আসামিপক্ষের আইনজীবী আনোয়ারুল কবির বাবুল জানান।
গত ১৭ মে নিউজ পোর্টাল ঢাকা টাইমস এবং ১৯ মে মানবকণ্ঠে “লতিফ সিদ্দিকীকে নিয়ে কানাঘুষা” শিরোনামে খবর প্রকাশ করায় মানহানির অভিযোগে এ মামলা করা হয়।
আরজিতে বলা হয়,বাদীকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করার জন্য ‘মিথ্যা তথ্য’ দিয়ে উদ্দেশ্যমূলকভাবে ওই খবর প্রকাশ ও প্রচার করা হয়েছে। এতে পরিবারে, রাজনৈতিক মহল ও দেশে বিদেশে বাদীর সুনাম ক্ষুন্ন হয়েছে।
বাদী পক্ষের আদালতে শুনানি করেন সৈয়দ রেজাউর রহমান।