Published : 18 Jun 2013, 03:50 PM
মঙ্গলবার সংসদে আওয়ামী লীগের মমতাজ বেগমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ২০০৯ সাল হতে ২০১২ সাল পর্যন্ত মোট ৩০টি এজেন্সির হজ লাইসেন্স বাতিলের পাশাপাশি অর্থদণ্ড এবং ফৌজদারি মামলাও করা হয়েছে।
তিনি জানান, ধর্ম মন্ত্রণালয় অনুমোদিত ওমরাহ ও হজ এজেন্সির সংখ্যা যথাক্রমে ২২৯ ও এক হাজার ১৫৩টি।
২০১০ সালে ৭০টি ট্রাভেল এজেন্সিকে ওমরাহ এবং ৭০টি ট্রাভেল এজেন্সিকে হজ লাইসেন্স দেয়া হয়। ২০১২ ও ২০১৩ সালে ৮৫টি ওমরাহ ও ৮৩১টি হজ লাইসেন্স দেয়া হয়।
আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ২০১২ সালে হজ কার্যক্রমে অনিয়মের অভিযোগে সৌদি সরকার ও বাংলাদেশ সরকার ৯৫টি হজ এজেন্সিকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।
২০১২ সালে ৩৫০টি এজেন্সি হজ কার্যক্রমে অংশ নেয়।